
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের সাধারণ মানুষের ভোগান্তি রোধে ইউনিয়ন ভিত্তি ডিজিটাল ভূমি সেবার অন্তর্ভুক্ত করা হয়। গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়ন ভূমি অফিস ও অনলাইন ভূমি সেবার উদ্বোধন করেন। বুধবার ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একযোগে সারাদেশে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন।
তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ ঘটিকায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি ১ নং রুহিয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাধন চন্দ্র কর্মকার প্রমূখ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার