
এম,এ রাশেদ,বগুড়া বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নব ঘোষিত আংশিক কমিটিতে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের সুপারিশে ছাত্রদল কর্মীদের অন্তর্ভুক্ত করায় ৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেছে পূর্বের কমিটির নেতা কর্মী সহ প্রায় শতাধিক নেতাকর্মীরা। বিক্ষোভে ছাত্রদল কর্মীদের কমিটি থেকে বাতিলের দাবি জানান নেতারা।
জানা যায়, ২০১৩ সালে উপজেলার সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করা হয়। এতে হাফিজুর রহমান হাদু সভাপতি ও আতিকুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর থেকে এই কমিটি দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর রোববার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যর একটি নতুন আংশিক কমিটি ঘোষনা করেন।
ঘোষিত নতুন কমিটিতে গুয়াগাছি গ্রামের মজনু মিয়ার ছেলে ছাত্রদল কর্মী সেলিম রেজাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ও আওলাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে এ কে রঞ্জু আহম্মেদ কে সাংগঠনিক সম্পাদক পদ দেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ আওয়অমীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
এ ঘটনায় বিতর্কিত ওই দুইজনকে কমিটি থেকে বাদ দেয়ার প্রতিবাদে পুর্বের কমিটির নেতাকর্মীরা আওয়ামীলগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৬ সেপ্টেম্বর সোববার সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে পূর্বের কমিটির সভাপতি হাফিজুর রহমান হাদু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রঞ্জু তাদের বক্তব্যে বলেন, সুঘাট ইউনিয়নের বর্তমান কমিটিকে না জানিয়ে উপজেলা কমিটির নেতারা বিএনপি সমর্থিত কর্মীদের প্রবেশ করিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন। এতে আমরা বিচলিত।
অনতিবিলম্বে বিতর্কিত সেলিম ও রঞ্জুকে কমিটি থেকে বাদ দিয়ে দলীয় পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব বলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন ওই ২ জনের নাম দিয়ে সুপারিশ করার জন্য তাদের কমিটিতে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
পরে শুনতে পারলাম যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুর্বের কমিটির সাথে আলোচনা করে বির্তর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষনা করা হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন বলেন, বগুড়া ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের প্রতিষ্ঠানে চাকরী করার কারণে তাদের বিএনপির মিছিল করতে বাধ্য করেছিল। পরে তারা চাকরী ছেড়ে দিয়ে এলাকায় আমাদের সাথে রাজনীতি করছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ