
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ নং ভোমরাদহ ইউনিয়নে ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক এই করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোমরাদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজ প্লাটুন বিএনসিসির ক্যাডেট কাউসার আহমেদ সাকিব সহ বিভিন্ন স্থানীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২