
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমতিক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদকে তার নিজ দ্বায়িত্বের অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে (শর্তসাপেক্ষে) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) নতুন পরিচালক (আইআরটি) নিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ড. হারুন-উর-রশীদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আইআরটি একটি উল্লেখযোগ্য শাখা। এই শাখার পরিচালক হিসেবে শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রী তথা সাধারণ মানুষকে কিভাবে উপকৃত করা যায়, সেদিকে গুরুত্ব দেবো।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ