
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ কর্ত্তৃক অনুদানের চেক বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান এবং কোভিড- ১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জাতীয় সমাজকল্যান পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নওগাঁ জেলা সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি শাহনাজ বেগম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।
অনুষ্ঠানে মোট ২৩ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার প্রতিটিকে ২৪ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৩২ হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্থ ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়। বিতরনকৃত চেক-এর মোট আর্থিক পরিমান ৭ লক্ষ ১৭ হজার টাকা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং চেক গ্রহিতারা উপস্থিত ছিলেন।
নওগাঁয় ব্যবসা পরিচালণায় দক্ষতা বৃদ্ধি সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা অডিটরিয়ম হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।হাতে কলমে কাজ শিখি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা সিসিডিবি মান্দা এ পশিক্ষণ পরিচালনা করে। সিসিডিবি মান্দার ম্যানেজার নুসরাত জাহান জানান, আইসিসিও এর অর্থায়নে গত ৪ মাস ধরে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৯৫জন বেকার যুব ও যব মহিলাকে দর্জি, ওয়েলডিং, ফ্রিজ সার্ভিসিং, মোবাইল ফোন সার্ভিসিং, বিউটিফিকেশন, বুটিক বাটিক, মটরসাইকেল সার্ভিসিং সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রভাষক মো: ফেরদৌস সরদার। এ সময় উপস্থিত ছিলেন সিসিডিবি মান্দার টেকনিক্যাল অফিসার মো: একরামুল কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল