
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের জন্য টাঙ্গাইলের কালিহাতীতে ধুনাইল টু পালিমা-হাতিয়া রাস্তার বাংড়া ইউনিয়নের ধুনাইল বাজার হতে ১শত গজ উত্তরে একটি কালর্ভাট যানবাহন চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও পূর্বে ভারী বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার বিভিন্ন জায়গায় পানির ঢল নেমে ভেঙ্গে গিয়েছে। সেসকল স্থানেও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ । এমতাবস্থায় সড়ক দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধির দিকে ধাপিত হচ্ছিল , কিছু দিন পর পরই ভ্যান, সিএনজি এবং অটো ইজিবাইক উল্টে দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে।
সর্ব সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে নিজ প্রচেষ্টায় এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান সহ স্থানীয় হিতুশী সাংবাদিকদের বিশেষ অনুরোধক্রমে উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা নিজস্ব অর্থায়নে রোববার সাময়িক সমস্যা সমাধানের লক্ষ্যে এবং রাস্তার ভাঙ্গা অংশ গুলো মেরামত করার ব্যবস্থা করেন।
বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা বলেন, জনগণের সাময়িক দুর্ভোগ নিরসনের লক্ষ্যে ধুনাইল টু হাতিয়া রাস্তা ধুনাইল নামক স্থানে অতিভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ভেঙ্গে যায় এবং সকল যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। সাময়িক জনদুর্ভোগ নিরসনের জন্য ভাঙ্গা অংশে ইট বালি দিয়ে ভরাট করে রাস্তা মেরামত করি। তিনি পরিশেষে সম্পুর্ন রাস্তাটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নেও ডুকে পড়েছে বন্যার পানি ফলে গতবারের ন্যায় এবারও পালিমা রোড এর বেশ কয়েক জায়গায় রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রাতের বেলা সি এন জি, অটোরিকশা চলাচল সমস্যা হচ্ছে যার ফলে অপরাধ, ছিনতাই হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে । পুলিশ টহলের গাড়ি ও যেতে সমস্যা হয়। এমতাবস্থায় বাংড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কে নিয়ে সাময়িকভাবে ইট বালু ফেলে চলাচলের উপযোগী করেছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল