
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: সাংবাদিকদ পেশার মর্যাদা, দাবি ও অধিকার রক্ষার ১৪ দফা আন্দোলন সফল করতে সংবাদকর্মীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ২৩ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা কমিটি গঠন করা হয়েছে। শহরের গোস্তহাটির মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিজয় টিভি, ভোরের পাতা ও দি ডেইলি পিপলস টাইম এর নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু। বিএমএসএফ আশা করে নওগাঁয় গঠিত এ কমিটির নেতৃত্বে ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন গতিশীল হবে এবং সাংবাদিকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের নেতৃবৃন্দ কাজ করবেন। এসময় নওগাঁ জেলার সকল উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ