প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ৩:৫৮ অপরাহ্ণ
বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ আবুল কালাম আজাদ গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবেশে বাসে করে ১৫ কেজি গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় আবুল কালাম আজাদকে গ্রেফতার করেন । সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবুল কালাম আজাদ (৪৫)। তিনি লালমনিরহাটের কালিগঞ্জ উত্তর মুসরতমদাতি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়,রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসে মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে শজিমেক হাসপাতালের সামনে চেকপোস্ট বসায় র্যাব। চেকপোস্টে একটি বাসে তল্লাশী করে এক যাত্রীর কাছে ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চালানের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে। বগুড়া সদর থানার (ওসি )সেলিম রেজা বলেন, আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে র্যাব ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.