প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর বসত বাড়ির জায়গা জবর দখল থানায় অভিযোগ

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর বসত বাড়ির জায়গা জবর দখলের অভিযোগ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দেশের বাহিরে থাকায় তার দখলীয় বসত বাড়ির সামনে ৯শতক জায়গা একই গ্রামের ধলু ইসলামের ছেলে রেজ্জাক ইসলাম সহ ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ দল গত রবিবার সকালে উক্ত জায়গায় বাঁশ দিয়ে ঘেরাও করে দখল করেছে।
খবর পেয়ে প্রবাসীর স্ত্রী মোছাঃ নিলুফা বেগম তার আত্মীয় দিয়ে তাদের কাজে বাঁধা দেয়, কথার এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী নিলুফাকে মারপিট করে আহত করে। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে অভিযোগকারী প্রবাসীর স্ত্রী বলেন আমার স্বামী বিদেশে থাকার কারণে সেই সুযোগ তারা জমি দখল করছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.