
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের পাশে সিডনী প্রবাসী চিকিৎসক সংগঠন। “আর্ত মানবতার সেবায় আপনাদের পাশে আমরা আছি, থাকবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রোববার প্রেসক্লাব চত্বরে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুম বস্তি)’র ব্যবস্থাপনায় এবং সিডনী প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউসাউথ ওয়েলস এর সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁওয়ের প্রবীণ চিকিৎসক ডা. হাজেরা আক্তার, প্রবাসী আনছারা রহমানসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা। এ সময় জেলার ১শ অসহায় ও দুস্থদের মাঝে এক মাসের খাবার হিসেবে জনপ্রতি ২০ কেজি চাল, এক লিটার ভোজ্য তেল, দুই কেজি আলু, এক কেজি করে মুসর ডাল ও পেঁয়াজের একটি করে বস্তা দেওয়া হয়।