হোম » সারাদেশ » উল্লাপাড়ায় বন্যাকবলিত মানুষের পাশে এমপি তানভীর ইমাম

উল্লাপাড়ায় বন্যাকবলিত মানুষের পাশে এমপি তানভীর ইমাম

রায়হান আলীঃ উল্লাপাড়ায় রোববার বন্যাকবলিত দুঃস্থ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বাগমারা বি এস স্কুল ও কলেজ মাঠে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে এসব ত্রান সামগ্রী তুলে দেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, পিয়াজ। ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৫০টি পরিবারকে ত্রান সহায়তা দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!