
আরিফুল ইসলাম আরিফঃ মুজিব বর্ষে সারা দেশ জুড়েই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঠাঁই পেল ভালুকা উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অসহায় দরিদ্র ভূমিহীন ও গৃহহীনরা। ভালুকায় ২৭৯টি দৃষ্টিনন্দন ঘর নির্মান করা হয়েছে।৫ই সেপ্টেম্বর রবিবার দুপুরে সরেজমিনে,উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের মনোরম নিরিবিলি পরিবেশে আদর্শিক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল আলমের অক্লান্ত পরিশ্রম ও সঠিক তদারকিতে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখাযায় এক অন্যরকম প্রশান্তির আনন্দে বসবাস করেছে তারা।এসময় প্রকল্পের বাসিন্দা আবুল হোসেন জানান, আমার কোনাে ঘর ও জমি ছিল না।
কষ্ট করে বসবাস করছিলাম।সরকার আমাকে জমি ও নতুন ঘর নির্মাণ করে দিয়েছে।এতে আমি অনেক খুশি।নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি৷অত্র ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আশরাফুল আলম আমাদের সর্বদা খোঁজ খবর নিচ্ছেন।কোন সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন।এসময় বসবাসরত শারতী ও দীনা সাংমা জানান,আমাদের কোনাে জমি নেই।অন্যের ভিটায় ঘর তুলে বসবাস করতাম।
সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ত।আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর পেয়ে স্বামী,সন্তান নিয়ে নতুন ভাবে বাঁচার আশা পেয়েছি।শেষ জীবনে নিজের জমিতে মরতে পারব এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।দেখাযায়,ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জন্য সরকার দুই শতাংশ জমি,দুই কক্ষ বিশিষ্ট ঘর,একটি রান্নাঘর উপহার দিয়েছে। ডাকাতিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন,মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দৃষ্টিনন্দন ও কাজের গুনগত মান ঠিক রাখার সর্বাত্তক চেষ্টা করেছি।
এবং তদারকির ফলে নির্মাণ শৈলী দৃষ্টিনন্দন হয়েছে।বসবাসরত মানুষের দুঃখ কষ্টে নিয়মিত ভাবে যোগাযোগ রাখছি।এখানে আশ্রয়হীন ১৩টি পরিবারের মাথা গুজার ঠাই হওয়ায় তারা আনন্দিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন,প্রধানমন্ত্রীর ঘােষণা কে বাস্তবে রূপ দিতে উপজেলায় ২৭৯টি দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হয়েছে।এবং ইট,বালি,টিন ও অন্যান্য মালামালের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করেছি।যােগাযােগ ব্যবস্থা,বিদ্যুৎ সংযোগ,বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তথ্যসূত্রে, ভালুকায় উপজেলার সবকটি ইউনিয়নেই কমবেশি গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরি করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ