প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৩:১৭ অপরাহ্ণ
পাবনায় ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

রাউজ আলী,পাবনা থেকেঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের রুচি বারবিকিউ চানাচুড়ের সৌজন্যে বিকেলে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় তাকে ফুল দিয়ে বরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী , পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি,
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শাকিরুল ইসলাম রনি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।এ প্রতিযোগিতার আয়োজক আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল হক রতন জানান, এ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের ২০টি দল অংশ গ্রহন করছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.