প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৩:০৮ অপরাহ্ণ
দর্শনার জাবেদকে ফেন্সিডিলসহ আটক করে ঝিনাইদহ র্যাব

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঝিনাইদহের ভেটেরিনারি কলেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ জাবেদ আলী (৩৭) নামের এক আসামিকে ফেন্সিডিলসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুরে ১০৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজপাড়ার মোঃ আবেদ আলীর ছেলে।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিপিসি-২, র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল শনিবার বেলা ১টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলা হতে পিকযোগে ঢাকায় মাদক পাচার করা হবে । উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ঝিনাইদহ সদর থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুয়াডাঙ্গা অভিমুখ থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ড-১৪-৩০৮১) একটি পিকআপ তল্লাশি করে ১০৪ বোতল ফেন্সিডিলসহ আসামি জাবেদ আলীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.