
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: একেতো সরু ও ভাঙ্গা সড়ক। চলে বড় বড় যানবাহন। দু’দিকের যানবাহন ক্রসিংয়ে মূখমূখি হলেই উল্টে পড়ে অনেক যানবাহন। সড়কের উপর নির্মিত পুরাতন বেইলী ব্রীজটি মারাত্মক ঝুকিপূর্ন। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ দূর্ঘটনা এড়াতে ভাঙ্গা বেইলী ব্রীজের দু’পার্শ্বে নির্মাণ করেছে উঁচু স্পীডব্রেকার।
ভাঙ্গা ব্রীজের দু’পাশে সড়কের দু’ধারে বড়বড় গাছ থাকায় গাছের ছায়ায় স্পীডব্রেকার বুঝার উপায় নেই, নেই কোন স্প্রীডব্রেকারের চিহ্ন। তাই অচেনা যে কোন যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। ভাঙ্গা ব্রীজের দু’পাশে দুই
স্পীডব্রেকার যেন পথচারীসহ এলাকাবাসীর নিকট মরণ ফাঁদে পরিনত হয়েছে। তথ্য সংগ্রহকালে এমন চিত্র চোখে পড়ে নওগাঁর বদলগাছী আক্কেলপুর সংযোগ আঞ্চলিক মহাসড়কটির উপর নির্মিত পুরাতন বেইলী ব্রীজে।
এলাকাবাসী জানায় বদলগাছী আক্কেলপুর সড়ক ১টি জনগুরুত্বপূর্নসড়ক। উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়া। দুপচাঁচিয়া-আক্কেলপুর-বদলগাছী হয়ে দেশের সীমান্ত এলাকা সাপাহার উপজেলার সংগে যোগাযোগে সমান্তরাল পথ বদলগাছী-আক্কেলপুর সড়ক। বিষ্ণুপুর গ্রামের মোছাদ্দেক হোসেন, মুসা সহ অর্ধশতাধীক গ্রামবাসী জানায় বিষ্ণুপুর গ্রামের পাশে নির্মিত পুরাতন বেইলী ব্রীজটি কয়েক বছর আগেই ভারসাম্যহীন ও চলাচলের অযোগ্য
হড়ে পড়ে। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ ১৫/২০ দিন বা ১ মাস পরপর মেরামত করে কোন রকমে সচল রাখে।
বর্তমান এমন নাজেহাল অবস্থা আর চলবেই না। ৭/৮ মাস পূর্বে ভাঙ্গা ব্রীজে দুর্ঘটনা এড়াতে ব্রীজের দুই পাশে উঁচু
করে স্পীডব্রেকার নির্মাণ করা হয়েছে। এতে পথচারীরাসহ চলন্ত যানবাহনবেশী দূর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া বদলগাছী আক্কেলপুর সড়ক এখনঅধিক জনগুরুত্বপূর্ন হয়ে উঠেছে। বড় বড় যানবাহন চলাচল করছে এই পথে।
চলন্ত যানবাহন ক্রসিং হতে পারে না। সড়কের দুপাশে মাটি ভরাট, সড়ক প্রসস্তকরণসহ ভাঙ্গা বেইলী ব্রীজ তুলে দিয়ে পূর্নাঙ্গ ব্রীজ নির্মাণ করতে হবে। আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান বেইলী ব্রীজের জয়েন্ট খুলে ও ভেঙ্গে স্টীলের পাতাগুলো ফাকা হয়ে গেছে। চলন্তমোটর সাইকেল, রিক্সা, ভ্যানের চাকা ভাঙ্গা স্থানে ঢুকে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।
দ্রুত এই ভাঙ্গা ব্রীজটি তুলে ফেলে পূর্নাঙ্গ ব্রীজ নির্মান করতে হবে সেই সাথে সড়কটি প্রশস্ত করতে হবে। এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সংগে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ব্রীজ নির্মাণ প্রকল্প শ্রিঘ্রই টেন্ডার হবে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সড়কের কাজও শুরু হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার