হোম » সারাদেশ » টাঙ্গাইলে নারী সমাবেশে অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী সমাবেশে অনুষ্ঠিত

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
সভায় জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমিনুল ইসলাম।  এসময় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে মহিলা সমাবেশে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সত্যেন্দ্র পাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!