প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ
রায়গঞ্জের হাটপাঙ্গাসী ইসলামপুর সড়কে বেহাল অবস্হা

মোঃমোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার কালিবাড়ি থেকে চরইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দের কিলোমিটার অংশের রাস্তার এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তার বেশকিছু অংশ জুড়ে নিচু হয়ে গেছে।ইসলামপুর সড়ক হিসেবে পরিচিত এই রাস্তায় একদিন বৃষ্টি হলেই ৭ দিন পর্যন্ত সেখানে পানি কাঁদায় পূর্ণ হয়ে থাকে। ফলে লোকজনের চলাফেরায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। আর এই অবস্থা চলে আসছে অনেক দিন ধরে।
এই পথে চলাচলকারী স্থানীয়রা জানান, এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই এলাকাবাসীর সাখ্যর সম্বলিত একটি আবেদনও করে রাখা হয়েছে।অতি শ্রিগ্রই বহুলি সদর চেয়ারম্যান ও পাঙ্গাসী ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন পাঠানো হবে।যা প্রক্রিয়া দিন রয়েছে। এই রাস্তা দিয়ে সদর উপজেলার বহুলী ও রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসীর অন্তত ১০ টি গ্রাম,হাট-বাজারসহ বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন যাতায়াত করে থাকেন।
এছাড়া চরইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিখ্যাপ্রতিস্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী এই পথে চলাচল করে থাকে।কিন্তু এই রাস্তায় কাঁদা পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারন মানুষের পায়ে চলা যেমন কষ্টকর পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।এ অবস্হায় উক্ত রাস্তাটি পাকা করার জন্য সংস্লিস্ট কর্তৃপখ্যের নিকট জোরদাবি জানিয়েছেন দু'উপজেলার জনসাধারণ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.