
ভোলাঃ ভোলার লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ ৷ শুক্রবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটের বেঁড়িবাধ মসজিদের সামনে থেকে পুলিশ তাদেরকে আটক করে ৷ আটককৃতরা হলেন, রিপন পিতা কাঞ্চন হাং, ইলিয়াছ পিতা মৃতঃ আজিজল ও আলাউদ্দিন পিতা মৃতঃ ছিদ্দিক সর্ব সাং ১ নং ওয়ার্ড চরভূতা ইউনিয়ন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে এসআই নূর উদ্দিন, এএসআই হাছান,এএসআই মাহাবুব, এএসআই মিজান মঙ্গলসিকদার লঞ্চঘাট বেঁড়িবাধ মসজিদের সামনে থেকে তাদেরকে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, চরভূতা রহিমপুর এলাকার আঃ হান্নান এসব গাঁজা ঢাকা থেকে লঞ্চযোগে আনছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জন আটক করতে পারলেও মূল হোতা হান্নান পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে ৷ যার নং- ২, তারিখ ৩/৯/২০২১ ইং।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ