
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট ( অবঃ) আবু তাহের (৫৮) আর নেই। আজ ১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি উক্ত ইউনিয়নের বাঘা বাড়ির মৃত আলাল উদ্দিনের পুত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ডায়েবেটিক ও কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে তিন মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ২০১৬ সালে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
আজ বাদ আছর শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন। পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ছয় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সকল শ্রেণীর লোকজন সমবেদনা ও শোক প্রকাশ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল