
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে জনবান্ধন উপজেলা প্রশাসন। নদীর তীব্র আক্রোশে দিশাহারা এই মানুষগুলো হারিয়েছে আশ্রয়,হয়েছে নিঃস্ব। করাল স্রোত গ্রাস করে নিচ্ছে হাজারো স্বপ্ন, স্মৃতি আর আবেগ! অসহায় চোখগুলো যেন অতীতাশ্রয়ী হয়ে যাচ্ছে! গত কয়েকদিনের নদীভাঙ্গনে কালিহাতি উপজেলার গোহালিয়াবাড়ি, দুর্গাপূর, সল্লা, দশকিয়া ইউনিয়নের প্রায় ১৮০টি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।
বিষয়টি কালিহাতী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, টাঙ্গাইল মহোদয়কে অবগত করলে তৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি আর ক্যাশ বরাদ্দ প্রদান করেন। কালক্ষেপণ না করেই মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক উপহার নিয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) তাদের কাছে ছুটে যান জনবান্ধন প্রশাসন।
প্রশাসনের উদ্দেশ্য সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকা। হাজারও ব্যস্ততার মাঝে এই অসহায় মানুষদের পাশে দাড়াতে ছুঁটে যান ১৩৩ টাঙ্গাইল কালিহাতী ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি । সাথে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান সহ
উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, দশকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ মালেক ভূঁইয়া, দুর্গাপূর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং সাংবাদিক বৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নির্বিঘ্নে তাদের মালামাল স্থানান্তর করতে পারে সে লক্ষ্যে তাদেরকে তাৎক্ষণিকভাবে ৫০০০/- আর্থিক সহায়তা প্রদান করা হয়, পাশাপাশি জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে পুনর্বাসনের লক্ষে প্রযোজ্য ক্ষেত্রে টিন সহায়তা অচিরেই প্রদান করা হবে। যারা একেবারেই ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়েছেন তাদের খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক গৃহ নির্মান করে দেয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকৃতপক্ষে এই অতীতাশ্রয়ী চোখসম্পন্ন মানুষগুলোকে ক্ষতিপূরণ প্রদান কোনভাবেই সম্ভব নয়, তবু্ও চেষ্টা সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকার, একটু সাহস দেয়ার যেন তারা সবসময় অনুভব করেন, তারা একা নন; মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় তারা সর্বদা বেষ্টিত।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা