
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীম বাবু নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ আগষ্ট (মঙ্গলবার) সকাল ৯ টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলীম বাবু ওই এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, নাংলু গ্রামের আবুল হোসেন তার নিজ ঘর থেকে তার টেনে তার ডেইরী ফার্মে গরুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মটর সংযোগ করে। ঘটনার দিন বৈদ্যুতিক তার লিকেজ হয়ে তার টিন সেট বাড়ীটি বিদ্যুতায়িত হয়।
অসাবধানতা বসত শিশু আলীম হামাগুড়ি দিয়ে টিনের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে থাকে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে শিশু আলীম বাবুর মৃত্যু হয়। নিমগাছী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান বিদ্যুৎস্পৃষ্টে এক বছরের শিশু আলীম বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা