
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মজিবর রহমান নামের এক কৃষকের বাগানের কলাগাছসহ ৩৭টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।গত শনিবার বিকালে উপজেলার মির্জাপুর দিঘা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কৃষক মজিবর রহমান প্রতিপক্ষ একই গ্রামের মৃত খয়ের শাহের স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে আনিছুর রহমান ও মেয়ে হাসনা বেগমের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত শনিবার বিকালে উপজেলার মির্জাপুর দিঘা গ্রামের কৃষক মজিবর রহমানের বাড়ির পাশে লাগানো ২২টি কলা গাছ,৫টি সুপারী,৬ টি পেঁপে ও ৪ টি আমের চারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষ আনোয়ারা বেগম ও তার ছেলে আনিছুর রহমান ও মেয়ে হাসনা বেগম।এ সময় প্রতিবাদ করতে গেলে কৃষক মজিবর রহমানের পরিবার কে ভয় ভীতি ও হুমকি দেয়।গাছ গুলো কেন কাটা হল জানতে প্রতিপক্ষ আনোয়ারা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি দাবী করেন,এ বাগানের জমি আমাদের এ জন্য গাছগুলো কেটে ফেলেছি।এ ঘটনায় কৃষক মজিবর রহমান নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ