
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) এন্ড জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাসাইল উপজেলার বাসুলিয়ার ভ্রমণ পিয়াসু লোকদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) এন্ড জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. সোলায়মান, জেলা শাখার সভাপতি কামরুন্নাহার, সহ-সভাপতি রোকন উদ্দিন ভ‚ইয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টা আব্দুল কাদের, সদস্য গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, আব্দুর রহিম এবং আব্দুল হালিমসহ জেলার সকল উপজেলার মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআইবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৫ শতাধিক ভ্রমণ পিয়াসু লোকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক