প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২১, ৫:৫৪ অপরাহ্ণ
পীরগঞ্জে শহীদের স্মরণে ৭১ টি নারিকেল গাছের চারা রোপণ

আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন প্লাটফর্মের প্রাচীর সংলগ্ন ১৯৭১ সালের স্বাধীনতার শহীদের স্মরণের চেতনা কে ধারন করার নিমিত্তে এই ৭১ টি নারিকেল গাছের চারা পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের পৃষ্ঠপোষকতা রোপণ করা হয়েছে।
সোমবার ৩০ আগস্ট সকাল ১১ টাই পীরগঞ্জ রেল স্টেশনে চারা রোপণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক। উক্ত চারা রোপণ কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
এতে অন্যান্যদের মধ্যে পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পীরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন কমিশনার ,মিলন, দবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক নুরনবী চঞ্চল সহ উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.