
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে দুস্থ অসহায় ও গরীব পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত এসব নগদ অর্থ ঢেউটিন বিতরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর হোসেন,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম আহমেদ,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার ,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক,সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা যায় ৯১ জনকে ১০৫ বান্ডিল ঢেউ টিন ও বান্ডিল প্রতি তিন হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ১৫ হাজার টাকার পৃথক পৃথক চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২