প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২১, ৫:১২ পি.এম
সিরাজগঞ্জ শহরের কাটাখালিতে পোনা মাছ অবমুক্ত করণ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৫৬ বছর পর সিরাজগঞ্জ শহরের মরা কাটাখালিতে যমুনার পানি প্রবাহিত হওয়ায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মাছ অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাটাখালি ও চররায়পুর কাটাখালিতে বিভিন্ন জাতের দেশীয় মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, আ.লীগ নেতা আব্দুর বারী সেখ প্রমুখ। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের আওতায় বড়াল নদী (কাটাখালি) সংস্কার করা হয়। এই কাটাখালিতে স্বচ্ছ পানি প্রবাহের জন্য গত রবিবার (২৫ আগষ্ট) বাঐতারা এলাকার যমুনা নদী সংযোগের স্ল্যুইজ গেট খুলে দিলে কাটাখালিতে যমুনার পানি প্রবেশ করে এবং দৃশ্যমান সৃষ্টি হয়। আর এই স্বচ্ছ পানিতে বিভিন্ন জাতের দেশীয় মাছ অবমুক্ত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.