প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ৩:৩০ অপরাহ্ণ
রুহিয়ায় চুরি করা পাওয়ার টিলার উদ্ধার

ফারুক হোসেন রুহিয়া: ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের জুয়েল রানা নামে এক কৃষকের বাড়ি হতে একটি পাওয়া টিলার চুরি হয়েছে। চুরি হওয়ার ৩ দিনের মাথায় কুজিশহর গ্রাম হতে উক্ত পাওয়ার ট্রলিটি উদ্ধার হয়। পাওয়ার টিলারটি বিক্রি করতে রঙ পরিবর্তনের চেষ্টা চালায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২২ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর জব্বার চেয়ারম্যান পাড়ার কৃষক জুয়েল রানার বাড়ি হতে একটি পাওয়ার টিলার গাড়ি চুরি হয়।
ঘটনার দিন গৃহকর্তা বগুড়ায় চিকিৎসার জন্য গেলে রাতের আধারে চুরি হয়। পরদিন সোমবার জুয়েল রানা বাদী হয়ে রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাওয়ার টিলারটি অন্যত্র বিক্রি করতে রাতের বেলায় টলির রঙ পরিবর্তনের চেষ্টা চালায়। পরে গাড়িটি রাস্তার পাশে ফেলে আসে চোরেরা। এদিকে মঙ্গলবার সংবাদ পেয়ে জুয়েল রানা কুজিশহর গ্রামে আসে এবং স্কুলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তাার গাড়িটি উদ্ধার করে। এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান,পাওয়ার টিলার চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.