
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় পর্ণোছবি সংরক্ষণ ও বিক্রয় করায় ১০ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা । রবিবার রাত ৮ টায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অসাধু কম্পিউটার ব্যবসায়ী দের পর্ণোছবি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে
এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করার অপরাধে ১০ জনকে আটক করে । আটককৃতরা হলেন, মোঃ মুকুল (৩৩), সৌরভ (১৯), রাকিবুল হাসান (২২), রুবেল (৩২), আশিকুর রহমান (২০), তারিকুল ইসলাম (১৯), উজ্জল ইসলাম (২১), রাজদুল ইসলাম (৩২), মোঃ আল আমিন (১৯), আমিন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পর্ণোছবি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় পর্ণোছবি নিয়ন্ত্রন আইন ২০১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।