প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ৪:২০ পি.এম
বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুস সামাদ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হন। আহত অবস্থায় মাঠের অন্য কৃষকরা তাদের উদ্ধার করে পাশের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বজ্রপাতে দুই জনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.