
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় দিগদাইড় ও জোরগাছা ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ করলেন সোনাতলা-সারিয়াকান্দি-এলাকার সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সোনাতলার দিগদাইড় ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে উপকারভোগী পরিবারের মাঝে ভিজিএফ এর খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী তৈয়ব শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ খেয়ে-পরে বাঁচতে পারে। এজন্য আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল।
অপরদিকে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রুস্তম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি সবাইকে মাস্ক ব্যবহার করে সচেতন হয়ে করোনা মোকাবেলায় এগিয়ে আসতে হবে বলে জানান । এসময় এমপি পুত্রসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন্য প্রমুখ। উল্লেখ্য, জোড়গাছায় ২ হাজার ৭৭জন ও দিগদাইড়ে ১৭৩৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চার বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২