প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ২:২৭ পি.এম
চাটখিলে সেন্ট্রাল অক্সিজেন সেবা ১৪ থেকে ৩৯ বেডে উন্নীত করলেন এইচ এম ইব্রাহিম এমপি

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): নোয়াখালীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। করোনাভাইরাস এর চিকিৎসা সেবা না পেয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় ২৮জুন ২০২০ দেশের দেশে প্রথম উপজেলা পর্যায়ে চাটখিলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি আইসোলেশন সেন্টারে পর পাশাপাশি ১৪টি কেন্দ্রীয় অক্সিজেন বেড উদ্বোধন করেন এইচ এম ইব্রাহিম এমপি তা জনস্বার্থে ১৪ বেড থেকে ৩৯ বেডে উন্নীত করলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯ টায় উন্নীত করার তথ্য নিশ্চিত করেন সাংসদ এইচ এম ইব্রাহিম নিজেই। তিনি বলেন, চাটখিলে করোনা রোগীর চিকিৎসা সেবা বৃদ্ধি করা প্রয়োজন। আমি নিজ উদ্যোগে আমার জনগণের জন্য ১৪ বেড থেকে ৩৯ বেডে উন্নীত করেছি। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যকর্মীদের রোগীর শারিরীক অবস্থা পর্যবেক্ষণের জন্য নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি'র ব্যক্তিগত উদ্যোগে ১টি করে মোট ৯টি পালস অক্সিমিটার, ৯টি ইনফ্রারেড থার্মোমিটার ও ৩০০ মাস্ক বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.