প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৫:১১ পি.এম
ভৈরবে ৭৪০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে নারী আটক

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব থেকে ৭৪০ পিস ইয়াবা‘সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । আটককৃতের নাম নিয়াশা (২৮) মনি। নিয়াশা মনির স্বামীর নাম জালাল মিয়া। নিয়াশা কটিয়াদী থানা জালালপুর ফেকামারা এলাকা রমিজ উদ্দিনের কন্যা।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল ১৪ জুলাই বুধবার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন নারী ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান পরিচালনা করে নিয়াশা মনি কে আটক করে। পরে আটককৃত নিয়াশা দেহ তল্লাশী করে তার নিকট হতে ৭৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.