প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৬:৪২ পি.এম
শ্রীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আব্দুর রউফ রুবেল: গাজীপুরের শ্রীপুরে সুলাইমান সিকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর বারোটার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান সিকদার (৩২) প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের ধাইমদ্দিন সিকদারের ছেলে। প্রহলাদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. ইজ্জত আলী খান জানান, বৃষ্টির সময় নিহত ঐ যুবক বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনার পর ঐ ওয়ার্ডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মূয়ীদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, নিহতের স্বজনরা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ঐ পরিবারকে মানবিক সহয়তা প্রদান করা হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা শুনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.