
রবিউল হাসান লায়ন,জামালপুর: করোনার কারনে প্রশাসন কর্তৃক জামালপুর দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার কাঁচামাল ব্যবসায়ীদের অন্যত্র বাজার সরিয়ে দেওয়ার ঘোষণার প্রতিবাদে দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসায়ী সমিতির দোকান মালিকগণ ও সাধারণ কাঁচামাল ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে অবরোধে নেমেছে।
বৃহস্পতিবার সকালে দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসায়ী সমিতি ও সাধারণ কাঁচামাল ব্যবসায়ীরা দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসারী সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান ও প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন। জামালপুর দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসারী সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, প্রথম ধাপে করোনা কালিন সময়ে সরকারের আদেশে জামালপুর দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসায়ী সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা গার্লস স্কুলে গিয়ে তাদের কাঁচা মালের ব্যবসা করে লোকসান গুনতে হয়েছে। তাদেরদাবী সরকার ঘোষিত সকল স্বাস্থ্য বিধি মেনে,
সামাজিক দূরত্ব রজায় রেখে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সকাল বাজারেই ব্যবসা করতে চান তারা। সকাল বজার ছাড়া অন্য কোথাও কাঁচামালের দোকান চলেনা বলেও তাদের দাবী। এর আগেও দুইবার লকডাউনে জামালপুর গার্লস স্কুলে দোকান বসিয়ে প্রত্যেক ব্যবসায়ীকে লোকসান গুনতে হয়েছে। তাই তারা করোনা প্রতিরোধে সরকারের সকল নিয়ম মেনে সকাল বাজারেই কাঁচামালের ব্যবসা করতে চায়। তানাহলে এসকল ব্যবসায়ীরা ব্যবসা
প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও জানা। সকল ব্যবসায়ীরা সরকারের কাছে ও প্রশাসনসহ পৌর মেয়রের কাছে আবেদন জানিয়েছে যে সকাল বাজারেই তারা ব্যবসা করতে চায়। অবরোধ কর্মসূচিতে দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার সততা ব্যবসায়ী সমিতির সদস্য আকবর, আল আমিন, মন্টু,সরুজ, হানিফ, ফরিদ, রশিদ, মুকুল, মিলন, রাশেদ, লিটন, সাধারণ ব্যাবসায়ী আসলাম, রোকন, সবু, হারুন সহ সকল ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান