প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ১:১৬ পি.এম
হাবিপ্রবির গ্রীণ অরবিট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের "গ্রীণ অরবিট অ্যাসোসিয়েশন " এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবি'র সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ। সংগঠন থেকে জানানো হয়, "গ্রীণ অরবিট অ্যাসোসিয়েশন " একটি পরিবেশ বান্ধব সংগঠন। পরিবেশ উন্নয়নে এ সংগঠন কাজ করে যাচ্ছে। বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও কাওমি মাদ্রাসাসহ ২১ টি শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ,হাবিপ্রবি'র সমাজবিজ্ঞান বিভাগের রংপুরের বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয় "গ্রীণ অরবিট অ্যাসোসিয়েশন"।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.