
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ৪ মে সকালে পরিবারের সদস্যদের অগচরে গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে। তার নাম আমিন (২৬)। সে উপজেলার চন্ডিহারা গ্রামে মুস্তাফিজার রহমানের ছেলে। কাহারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, ট্রাক চালক আমিন (২৬) গত ৪ মে পরিবারের সকলের অজানতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরে। পরিরাবের সদস্যরা তাকে অসুস্থ্য অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, কাহারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু