হোম » সারাদেশ » পোরশায় ৭৫০গ্রাম গাঁজা সহ ১ যুবক  আটক

পোরশায় ৭৫০গ্রাম গাঁজা সহ ১ যুবক  আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গাঁজাসহ  এক যুবককে  আটক করেছে পোরশা  থানা পুলিশ। গতকাল ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দুয়ারপাল গ্রামের কালি পুকুর তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এবং ৭৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন বলে জানান নওগাঁর পোরশা থানা পুলিশ। আটককৃত যুবক  পোরশা উপজেলার নিতপুর  ইউনিয়নের  দুয়ারপাল কালিপুকুর  গ্রামের আকবর আলীর ছেলে  আবুল কালাম (২৯)। এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং বলেন গোপন সংবাদের ভিত্তিতে  এস আই আমরিন রাশাদ,এ এসআই আহসান,এ এস আই লাভলুসহ ৬জন সঙ্গীয় ফোর্স উক্ত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে এবং বুধবার তাকে নওগাঁ  জেলহাজতে  পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!