প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৬:৫৭ পি.এম
সাপাহারে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত

মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবানে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় সাপাহার থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ টি মামলায় বিভিন্ন অঙ্কের অর্থদন্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসাধারণকে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সচেতন হতে সরকার ঘোষিত নির্দেশনা পরিপালনের জন্য অনুরোধ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.