প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২১, ১০:০৮ পি.এম
চাটখিল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবি ব্যবসায়ী আটক।

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): চাটখিল থানা পৃথক পৃথক অভিযানে দুই জন ইয়াবা ব্যবসায়ী কে আটক করেছে। মাদকের থাবা থেকে যেন মানুষ রেহাই পাওয়ার অবকাশ নেই। সারা দেশে যেন মাদক নিয়ে খেলায় মেতে উঠেছে যুব সমাজ। আজ চাটখিল থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ আসামি সেলিম (৪০), পিতা-মৃত মোবারক উল্লাহ, সাং-সিংবাহুড়া, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীকে গ্রেপ্তার করেন। এসআই
রমজান হোসেন এবং তার সঙ্গীয় ফোর্স অপরদিকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি ওমর ফারুক(৩৫), পিতা-বেলাল হোসেন প্রকাশ বেলায়েত, গ্রাম-ধর্মপুর, থানা-চাটখিল, জেলা নোয়াখালীকে গ্রেপ্তার করেন এসআই আলমগীর এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা +ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.