
পোরশা(নওগাঁ) প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে পোরশায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদন্ড দেয়া হয়। আজ বেলা দশটা উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা পরিচালিত এক মোবাইল কোড বের করা হয়। নিতপুর বাজার সারাইগাছি মোড় নোনাহার বাজার ও সীসা বাজার ঘুরে সরকার জারিকৃত লকডাউন এর বিধি নিষেধ
অমান্যকারীদের বিরুদ্ধে সর্বসাকুল্যে ৬৫০ টাকা জরিমানা করা হয়। লকডাউন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে কি না বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকানের পণ্যের মূল্য যাচাইও করে দেখেন তিনি। মোবাইল কোর্ট পরিচালনা কালে সবাইকে বাড়িতে অবস্থান করা করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হলেও
অতি শীঘ্র বাড়িতে ফেরার নির্দেশ দেওয়া হয়। যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে। সরকার এই কঠোর লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন এ মোবাইল কোড। সঙ্গে ছিলেন পোরশা থানা কনস্টেবল ও আনসার সদস্য ও কয়েকজন উপজেলা কর্মকর্তা বৃন্দ সহ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাজু।