
টঙ্গী প্রতিনিধি: বাংলাদেশের বহুল প্রচারিত যমুনা টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদন ইনভেস্টিগেসন ৩৬০ ডিগ্রি প্রোগামের ২৮০তম পর্ব বিগত ২ এপ্রিল ২০২১ইং তারিখে একটি প্রতিবেদন প্রচারিত করে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদে ভুল তথ্য প্রচারিত করায় আমার ব্যক্তি সম্মানে ক্ষুন্ন হয়েছে। ওই সংবাদটির প্রতিবাদে গতকাল মঙ্গলবার টঙ্গী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মো: গোলাম ফারুক।
সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে গোলাম ফারুক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানায়, মো: আবুল হোসেন ঢাকা ময়মনসিংহ রোডের অধিগ্রহণকৃত জায়গায় নিজ নামে রেকর্ড করিয়া মো: গোলাম ফারুকের নিকট বিক্রয় করে যাহা সঠিক নয়। উক্ত সংবাদে বারংবার প্রচার করা হইয়াছে যে, আবুল হোসেন মুকুল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জমি ঢাকা সিটি জরিপে ৫৮২৫ নং খতিয়ানে ঢাকা সিটি জরিপ ৯০১৬ নং দাগে নিজ নামে রেকর্ড করাইয়া গোলাম ফারুকের নিকট বিক্রি করিয়াছে এবং উক্ত বিষয়ের উপর উক্ত সংবাদের জোর প্রচারণা
চালানো হইয়াছে। যাহা নিরপেক্ষ সংবাদ প্রচারে পরিপন্থী। দাতা মো: আবুল হোসেনের নিকট হইতে গ্রহীতা মো: গোলাম ফারুক ১০৫৩৭ নং দাগে সম্পত্তি বিগত ১৩ জুলাই ২০১০ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৮৮৮০ নং সাবকবলা দলিলমূলে খরিদ করিয়া ভোগদখল সত্ত্ববান রহিয়াছেন। গোলাম ফারুকের সত্তদখলীয় জমির দাগ ঢাকা সিটি জরিপ ৫৮২৬ নং খতিয়ানভুক্ত। যাহা সিটি জরিপে ১০৫৩৭ নং দাগে সম্পত্তি। কিন্তু উক্ত সংবাদে ঢাকা সিটি জরিপ ৫৮২৫নং খতিয়ানভুক্ত সম্পত্তি। যাহা সিটি জরিপ ৯০১৬ নং দাগে ভূমি অধিকরনের
সম্পত্তি দেখাইয়া সংবাদটি প্রচার করিয়াছে। প্রকৃত পক্ষে ১০৫৩৭নং দাগের ৫৮২৬ নং খতিয়ানভুক্ত জমি মালিকানা সঠিক। কিন্তু ৫৮২৫ খতিয়ানভুক্ত ৯০১৬ দাগে মহাসড়কে অধিকরণকৃত সম্পত্তি দেখাইয়া আমার ও আমার জমির দাতার বিরুদ্ধে সংবাদ প্রচারিত হইয়াছে। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংবাদ পত্রের প্রচলিত আইন অনুযায়ী পুন:রায় সঠিক সংবাদটি প্রচার করার উদাত্ত আহ্বান করছি।