প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ৯:০৯ পি.এম
টাঙ্গাইলে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের তদারকি

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ দেশে ব্যাপী করোনাভাইরাস এর বিস্তার প্রকোপ আকার ধারণ করায় সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে জারি করা হয়েছে এক সপ্তাহের লকডাউন। তারই ধারাবাহিকতায় লকডাউন সঠিকভাবে পালন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।
সোমবার(৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে শহরের পার্ক বাজার, নিরালা মোড়, ক্যাপসুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালান জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
তারা জানান, করোনা সংক্রমণরোধে ইতিমধ্যেই সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।নির্দেশনা অমান্যকারীদের বিষয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণকে সচেতন তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ'সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.