প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৬:০৭ পি.এম
জামালপুর জেলা পাট ব্যবসায়ীর আলোচনা সভা ও কমিটি গঠন ছানোয়ার হোসেন ছানু সভাপতি ।। সাধারণ সম্পাদক হাজী নজরুল

রবিউল হাসান লায়ন,জামালপুর: “সোনলী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ" এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে সভাপতি ও হাজী নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের চাপাতলা ঘাট এলাকায় জেলা পাট ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি।
জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল হক নবীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পাট উন্নয়ন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মঞ্জুরুল হক বাদল, জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম,
যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক রকিবুল করিম রকিব, উপদেষ্টা মন্ডলির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম তালুকদার, সিয়াম হোসেন, মঞ্জু চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা পাট ব্যবসায়ী জিয়াউল হক, বকশিগঞ্জ উপজেলা পাট ব্যবসায়ী ফারুক আহমেদ, মেলান্দহ উপজেলা পাট ব্যবসায়ী আশুতোষ সাহা প্রমুখ।
উল্লেখ্য জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হবিবর রহমান হবির মৃত্যু জনিত কারণে জেলা পাট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতি ক্রমে সংগঠনকে আরও শক্তিশালী করণে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সাবেক সভাপতি মরহুম হবিবর রহমান হবির সুযোগ্য পুত্র পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিনাপ্রতিদ্বন্দীতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। এই কমিটিতে আলহাজ্ব নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদি কমিটির অনুমোদন দেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.