প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৩:২৯ পি.এম
সংবাদ সংগ্রহে ওরা ১১ হাজারে ১১ জন

হাবিপ্রবি প্রতিনিধিঃপ্রথম যাত্রাটা সহজ ছিলো না।শুভাকাঙ্ক্ষীর চেয়ে শত্রুই ছিলো বেশি।সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাঁধা হিসেবে প্রকট হতো প্রশাসন, শিক্ষক এবং ছাত্রনেতারা।তাই ক্যাম্পাস সাংবাদিকতা শুরুটা ছিলো খুবই কষ্টের। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনিয়মের সংবাদ প্রকাশ করায় মামলা,বহিষ্কারের হুমকি-ধমকির শিকার হতে হয়েছে একাধিকবার। ক্ষমতাসীন ছাত্র সংগঠন গুলো সংবাদ প্রকাশের জের ধরে মারধর করতে দ্বিধা করেনি।
তবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।বিশ্ববিদ্যালয়ের ১১,০০০ (১১ হাজার) শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় কার্যনির্বাহী পরিষদের জায়গা করে নিয়েছে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও সংবাদ প্রকাশে স্বাধীনকামী ১১ জন তরুণ ক্যাম্পাস সাংবাদিক।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সংগঠিত অনিয়ম, ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা,অবকাঠামো নির্মাণে ধীরগতি ও মাদক- চাঁদাবাজিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ওরা ১১ জন ক্যাম্পাস সাংবাদিক। এতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট থেকে সংবাদ প্রকাশ করতে নিষেধ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থেকেও সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাঁধার সম্মুখীন হতে হয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে।কিন্তু থেমে যাইনি ওরা ১১ জন। সততা, সাহসীকতা ও দক্ষতার সাথে দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের মধ্যদিয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে তাঁরা।
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, সত্য সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাঁধা ছিলো, আছে, থাকবে।সকল বাঁধা পেরিয়ে সত্য প্রকাশে হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের জবাবদিহিতা, শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত, সকল প্রকার অনিয়ম সহ ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বিনির্মানে আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.