প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২১, ৩:৩০ পি.এম
বগুড়ার গাবতলীতে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার !!

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ ১৯ মার্চ (শুক্রবার) সকাল ৮ টায় বগুড়া জেলার গাবতলী থানা পুলিশ অনুমানিক (৬০) বছর বয়সের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় লোকজন গাবতলী থানা এলাকার নারুয়ামেলা নতুন ব্রীজের নীচে ঐ বৃদ্ধের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। গাবতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ঐ বৃদ্ধের অক্ষত মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক পুলিশি কার্যক্রম সম্পন্ন করে। এখন পর্যন্ত ঐ বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। কেউ এই বৃদ্ধের পরিচয় পেলে ওসি গাবতলী থানার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। অফিসার ইনচার্জ (ওসির) মোবাইল নাম্বার: ০১৩২০১২৬৬৭৯।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.