
মোঃ কবির হোসেন,(সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
ডপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন নারায়ণগঞ্জের সেনারগাঁ উপজেলা কর্তৃক আয়োজিত চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচী (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এম এম সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। এসময় বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সোনারগাঁ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার
অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী ব্যাক্তি, পৌর সভা ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
নারায়নগঞ্জের ঢাকা আহ্ছানিয়া মিশনের নেতৃত্বে সেনারগাঁ উপজেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে ৭০ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ২১০০ শিশু
বিদ্যালয় বর্হিভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং উপানুষ্ঠানিক
শিক্ষার মূল ধারায় নিয়ে আসার বিষয়ে সবাইকে অবগত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২