প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১:১৮ এ.এম
কালিহাতীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কালিহাতী প্রতিনিধিঃ জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ই মার্চ। প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও আলোক চিত্র প্রদর্শনী এবং অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ।
আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা
ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী থানার ওসি সওগাতুল আলম, কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.