
রবিউল হাসান লায়ন, জামালপুর : ২৮ ফেব্রুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ফেব্রুয়ারি) রাতে পশ্চিম খুপীবাড়ী সেলিম মন্ডলের রাইচমিল প্রাঙ্গনে কলিমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কলিমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমান মতির সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, রেজাউল করিম মামুন চৌধুরী, শাহরিয়ার উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফজলুল রহমান বি,এস,সি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক সিদ্দিকী বাবু, সদস্য সাজ্জাদ হোসেন বাবুল, সদস্য ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ করিম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সরু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী আজাদ মুল্লা, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাসলিমা আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, নৌকা প্রতীক দিয়ে জামালপুর পৌরসভার মেয়র হিসেবে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে মনোনীত করেছে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি আপনাদের মুল্যবান ভোটটি নৌকা প্রতীকে দিয়ে ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার আহবান জানান।
এছাড়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সকাল নেতাকর্মী ও ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার