প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১, ৪:৪২ অপরাহ্ণ
ভৈরবে ৭ আন্তঃজেলা নৌ ডাকাত গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ একাধিক ডাকাতি মামলার আসামী ৭ নৌ ডাকাত কে গ্রেফতার করেছে ভৈরব নৌ-পুলিশ ইউনিট। আজ ১৪ ফেব্রুয়ারী বরিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করে ভৈরব নৌ পুলিশ ইউনিট।
পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর মঞ্জুরনগর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি কালে ভৈরব নৌপুলিশ ইউনিটের উপ পরিদর্শক রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ সাত জন ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশে পাশের জেলা ও থানা গুলোতে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এসময় তাদের নিকট থেকে চাকু, রামদা ও তলোয়ার উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১. কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মীরগঞ্জ ইউনিয়নের লাইমপাসা পূর্ব গ্রামের রহমত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), ২. একই থানার শান্তিপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে মাসুদ (২০), ৩. হবিগঞ্জ জেলার লাখাই থানার আয়নার টক গ্রামের শহীদুল্লাহ ছেলে মোস্তফা ওরফে বাবু, ৪. একই এলাকার শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), ৫. একই গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে জিলা মিয়া (২৫), ৬. হবিগঞ্জ সদর থানার উমেদ নগরের মধ্যে পাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে সুমন মিয়া (৩০) ও ৭. একই গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে আক্তার (২৫)।
এবিষয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে সাত জন আন্তঃজেলা ডাকাত কে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.