
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ থানা সকলের জন্য উম্মুক্ত আইনি সেবা নিতে দালালের প্রয়োজন নেই। থানায় যেতে কারো কোন সহযোগিতা লাগেনা। এবং কোন দালালের প্রয়োজন নেই। আমার অফিস আপনাদের আইনি সেবা দেওয়ার জন্য আমর অফিসের দরজা সবসময় খোলা, আপনারা নির্দিধায় সেখানে যেতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী। উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোকলেসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চা সেবকলীগের সভাপতি আহসান হাবিব সবুজ। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রাজা চৌধুরী। ইউপি সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোকামতলা ইউনিয়ন বিট দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই আনিছুর রহমান আনিছ। ইউপি সদস্য শহিদুল ইসলাম, আল- আমিন, আঃ জলিল, দুলাল, পান্না, হেলেনা, ইউপি সচিব হেলাল হাফিজ, উদ্যোক্তা ইউসুফ আলি প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের